মালবিকা ও কিছু গোপন কথা (Malobika)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
জানো, গোপন ইচ্ছেটা গোপন হয়েই রয়ে যায়। যেমন রয়ে যায় বুকের মধ্যে তোমার টোল ফেলা গালের দোল তুলা হাসি। ভাবি, ঝেড়ে ফেলে দেবো! চোখ বন্ধ করে সব কিছু ঝেড়ে ফেলে দেবো। কিন্তু পারলাম কই? চাইলেই কি ফেলে দেওয়া যায়? জীবনের সিন্দুকে এমন অনেক কিছু আছে যেগুলোকে মাঝে মাঝে অনাহুত আপদ মনে হয়। কিন্তু আপদ হলেই বা উপায় কি? কিছু আপদ আছে যা বড় গোপন সুন্দর হৃৎপিণ্ডের নির্যাস। সে আপদ দূর করতে গিয়ে আরও বেশি যন্ত্রণা পেতে হয়। তুমি তো জানো আপদের যন্ত্রণার চেয়ে অপদহীনতার যন্ত্রণা আরও বেশি। যেমন বেশি গর্ভ যন্ত্রণার চেয়ে গর্ভহীনতার যন্ত্রণা। যাহঃ কথায় কথায় ভুলেই গেছিলাম- আরও বেশি সুন্দর হয়েছো তুমি! তাই না? হয়তো বুকের সবুজ পাহাড় দুটো আরও বেশি সুন্দর সুউচ্চ হয়েছে। নাভিতে তোমার বৈতরণী নদী বইতে শুরু করেছে। নিতম্বে তোমার ঝর্ণা হাসছে। তুমি আরও বেশি সুন্দর হও এই তো চাই। তোমাকে সুন্দর না দেখলে কবিতা লিখতে পারি না। কবিতা লিখতে না পারলে তোমাকে আঁকতে পারি না। তোমাকে আঁকতে না পারলে তোমাকে ভালোবাসতে পারি না। সবই এক অদৃশ্য বন্ধনে যুক্ত! তাই না। যাক, কি যেন বলছিলাম- জানো, গোপন ইচ্ছেটা গোপন হয়েই রয়ে যায়। বলতে আর পারি না। © অরুণ মাজী

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.