মালবিকা প্রেম আর যন্ত্রণা?
A
0
Altın Yaprak
কার পথ চেয়ে বসে সখী তুমি
কার কথা ভাবো বসে?
চাঁদ ভেসে যায় আলোর নেশায়
নদী গায় স্বপ্ন দেশে।
চোখের আড়াল মনের আড়াল
মিছে কাঁদে তব হিয়া।
ভালো যদি তারে বাসোই সখি
চোখে কেন কালো ছায়া?
সখি, প্রেমেই জন্ম প্রেমেই মৃত্যু
প্রেমেই পালন তোমার।
প্রেমিক তুমি, তাই প্রেম দাও তুমি;
তবে কেন পরিতাপ তোমার?
ফুল কেন সুগন্ধ ছড়ায় সখি
ফুল কেন সুগন্ধ ছড়ায়?
সুগন্ধ দিয়ে তৈরী সে সখি
তাই সে সুগন্ধ ছড়ায়।
প্রেম দিয়ে গড়া হৃদয় তোমার
তাই প্রেম তব ভেজা বুকে।
অনেক আছে, বিলিয়েছো তাই
তবে জল কেন তব চোখে?
যন্ত্রণা কেবল আশাভঙ্গের যন্ত্রণা
যন্ত্রণা নয় ভালোবাসায়।
প্রত্যাশাবিহীন প্রেম তব যদি
সখি, কেন ভাসো কান্নায়?
© অরুণ মাজী
Painting: Jean-Francois-Portaels
Bu şiiri puanla
Henüz puan verilmemiş