মালবিকা, রাত্তির আর আমি
A
0
Altın Yaprak
তবে রাত্তিরটা থাক
দিনটা ফেলে দিই।
দিনটা কেমন রঙচটা আর রূঢ় রূঢ়!
তোমার সঙ্গে
রাত্তিরের গাঢ় রঙটাই মানায় ভালো!
আর আমি?
রাত্তিরের নিশুতি রঙ গায়ে আগে মাখিনি।
তবে তুমি যখন বলছো
তখন ভালোই লাগবে!
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş