মান সন্মান (Maan Sonmaan)
A
0
Altın Yaprak
আমার কাছে, সন্মানের মতো
নিরীহ, অপ্রয়োজনীয় আপদ আর নেই।
সম্মানের কোন আগুন নেই।
বুকের আগুনও জ্বলে না, চায়ের কেটলিও ফুটে না।
কিন্তু ঘৃণাতে, বুকের আগুন
সূর্যের মতো দাউ দাউ করে জ্বলে।
অবজ্ঞায়, বুকের আগুন
আগ্নেয় গিরির মতো হু হু করে জ্বলে।
আমি তাই
অবজ্ঞার শিখা চাই
ঘৃণার দাবাগ্নি চাই।
ওহে বন্ধু,
তোমরা কে দিতে পারো
এক মুঠো ঘৃণা?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş