মানুষ কবে বোবা হবে? (Manush Kobe Boba Hobe?)
A
0
Altın Yaprak
সুন্দর একটা বাগান দেখেছো?
দেখলেই কেমন প্রাণ জুড়িয়ে যায়।
অবসাদগ্রস্ত তিন্নি
সেখানে একটু আনন্দের জন্য ছুটে যায়।
অশীতিপর নগেন মাস্টার
সেখানে একটু হাওয়া খেতে ছুটে যায়।
কাদম্বিনী মাগীর বড় বাই;
লম্পট একটা ছেলের সাথে
সেখানে প্রেম করতে ছুটে যায়।
অথচ বাগানটা বড় বোবা আর মুখ্যু!
কথা বলতেও জানে না
আর গান গাইতেও জানে না।
তবুও সে
ছিন্ন হৃদয়ে শান্তি আনে
জীর্ণ দেহে যৌবন আনে
প্রেমিক মনে স্বপ্ন আনে।
যারা শান্ত স্নিগ্ধ সুন্দর আর সৃষ্টিশীল
তারাই সবাই কেমন নির্বাক নিঃস্তব্ধ।
হে ঈশ্বর
তবে মানুষ কবে বোবা হবে?
© অরুণ মাজী
Painting: L W Howard
Bu şiiri puanla
Henüz puan verilmemiş