মানুষ তুমি অমৃতের সন্তান (Tolerance)
A
0
Altın Yaprak
জানো, বিশ্বাস অন্ধ এক কারাগারের মতো। তুমি যখন কিছু বিশ্বাস করতে শুরু করবে; তখন তুমি তার বাইরে অন্য কিছু আর দেখতে চাইবে না। তোমার পৃথিবী তখন খুব ক্ষুদ্র অন্ধকার দুর্গন্ধময় হবে।
এই বিশ্বাসের কারাগারের জন্যই-
ভারতের মানুষ পাকিস্তানকে জানতে চায় না,
বাংলার মানুষ বিহারকে জানতে চায় না,
ব্রাহ্মণ শূদ্রকে জানতে চায় না,
পদ্মফুল ঘাসফুলকে জানতে চায় না,
সুন্নী শিয়াকে জানতে চায় না,
মুসলমান হিন্দুকে জানতে চায় না।
তারা কেবল পরস্পরের মধ্যে লড়াই করে। ফল? অন্ধকার ভারত। অন্ধকার পৃথিবী।
ওহে মানুষ, তুমি অমৃতের সন্তান। নক্ষত্র পাড়ি দেওয়ার ক্ষমতা রাখো তুমি। বিশ্বাসের অন্ধ কারাগারে তুমি, গলে পচে দুর্গন্ধযুক্ত হয়ে মরবে কেন?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş