মধু মৌচাক ও প্রাচীর (Malobika)
A
0
Altın Yaprak
এতো চুমু দিই তোমায়
তবু চুমু চুমু লাগে না।
এতো আলিঙ্গন করি তোমায়
তবু আলিঙ্গন মনে হয় না।
শুয়ে তুমি আমার বুকে
অথচ মনে হয়
তুমি অন্য কোথাও, অন্য গ্রহলোকে।
তোমা আমা মাঝে
দুর্ভেদ্য কোন প্রাচীর
দিবারাত্র জেগে আছে।
ইচ্ছে তো অনেক
পান করি তোমার বুকের মধু।
আকন্ঠ অহরহ।
কিন্তু সেই প্রাচীরটা?
পৌঁছতে আমায় দেয় নাগো
পৌঁছতে আমায় দেয় না।
এ প্রাচীর কিসের প্রাচীর
হে মালবিকা?
আমার আমিত্ব
অথবা তোমার তুমিত্ব?
আমার আসক্তি
অথবা তোমার অবহেলা?
নাও গো সখী বুকে নাও
আমায় তুমি ভাসিয়ে নাও।
আমার তুমি জীবন নাও
স্বপ্ন নাও। মরণ নাও।
বিনিময়ে
বুকে তোমার ঠাইঁ দাও।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş