মরণে কেন, এতো বাসনা আমার?
A
0
Altın Yaprak
কোথায়, কোথায় তুমি হে প্রিয়া
কোথায়, কোন অজানা নক্ষত্রে তুমি?
তোমা বিহনে বক্ষ ব্যথিত বড়
অনাথ আমি, মোরে ছেড়ে গেলে তুমি।
দুঃখ-গ্লানি আজ জয় করেছে মোরে
তোমা বিহনে পরাজিত আমি।
কাপুরুষ মৃত্যু, সেও অকুতোভয় আজ
মম দ্বারে সে, কড়া নাড়ে জানি।
অবসাদ আজ আঘাত হেনেছে বুকে
নিদারুণ কঠিন আঘাত তার।
হতাশা মোরে বেঁধেছে বাহুডোরে
আজ আমার নিস্তার নেই আর।
তোমা প্রেম বলে বলীয়ান আমি
ছিলেম, কোন এক জ্যোৎস্না রাতে।
তোমা ওষ্ঠ স্পর্শে সুন্দর আমি
ছিলেম, কোন এক হেমন্ত প্রাতে।
যবে ছিলে তুমি, বুঝি নাই আমি
এতো ঐশ্বর্য্য কেন মোর বুকে।
আজ নেই তুমি, তাই আমি জানি
সকল ঐশ্বর্য্য, ছিলো তব চোখে।
কেন বাহু মোর, ধায় তব লাগি
শূন্য বাতাস ধরতে সে চায়?
কেন মন মোর, খুঁজে তব আঁখি
তোমায় কেন সে দেখতে চায়?
কেন স্বপ্ন মোর, আজও খুঁজে তোমায়
সেজে বিজয়ী সম্রাট সাজে?
কেন হৃদয় মোর, আজও উচাটন
যদি ফিরো তুমি, নতুন সাজে?
কেন জীবন মোর, এতো জড় জড়
প্রাণহীন কেন, যৌবন আমার?
কেন মরণ, আজ এতো সুন্দর
মরণে কেন, এতো বাসনা আমার?
© অরুণ মাজী Arun Maji
Bu şiiri puanla
Henüz puan verilmemiş