মৃত্যু খুঁজছি আমি (Seeking Death)
A
0
Altın Yaprak
মৃত্যু খুঁজছি আমি।
কিন্তু কার চোখে হে ঈশ্বর?
এমন গোলাপ কি আছে
যার চোখে
আমার মৃত্যু আঁকা আছে?
অসংখ্য গোলাপ মাঝে
তন্ন তন্ন করে
সেই গোলাপ খুঁজছি আমি।
ওহে, চোখে মৃত্যু আঁকা
এমন গোলাপ কোথাও কি আছে?
© অরুণ মাজী
Painting: IVAN NIKOLAYEVICH KRAMSKOY
Bu şiiri puanla
Henüz puan verilmemiş