মৃত্যু ও মানব (Mrityu O Manob)
A
0
Altın Yaprak
মৃত্যু এমনিতে কুশ্রী কদাকার।
কিন্তু প্রেমের কারনে মৃত্যু -
স্নিগ্ধ, সুন্দর, পবিত্র ।
প্রেয়সীর আড়চোখের তরে যে মরণ
সে মোক্ষলাভ।
মায়ের মুখে হাসির তরে যে মরণ
সে অমৃতলাভ।
দেশের মানুষের তরে যে মরণ
সে মহানির্বাণ।
বাকি সব মৃত্যুই কদাকার।
© অরুণ মাজী
Painting: William Adolphe Bouguereau
Bu şiiri puanla
Henüz puan verilmemiş