নারী চুম্বন বর্জিত হতভাগ্য অমল (Malobika..)
A
0
Altın Yaprak
তিনশো তিপান্ন বার
জানালা দিয়ে উঁকি মারলেও
একবারও ফিরে দেখো নি তুমি।
কেন? কেন হে মালবিকা?
পুরুষ মানুষ বলে
আমার কি একটু
অভিমান করতে নেই?
পুরুষ মানুষ বলে
কখনো কি
অভিমানে দরজায় খিল লাগাতে নেই?
কি চেয়েছিলাম?
বলি, কি চেয়েছিলাম তোমায় ?
ধন দৌলত মন্ডা মিঠাই তো চাই নি।
চেয়েছিলাম
একটা মাত্র চুমু।
তোমার চেরি ঠোঁটের
চটচটে লাল চুমু।
তাও তুমি দিলে না।
বৃহস্পতিবার
বার বেলা বলে
সেদিন তুমি দিলে না।
শুক্রবার
সর্ষে ক্ষেতে কাজ আছে বলে
সেদিন তুমি দিলে না।
শনিবার
কাল বেলা বলে
সেদিনও তুমি দিলে না।
আজ রবিবার
তাও তুমি দিলে না।
বুকের নিদারুন যন্ত্রণায়
দরজায় খিল লাগিয়েছি আমি।
অথচ একবারও তুমি
কড়া নেড়ে জিজ্ঞেস করলে না-
"কি হয়েছে অমল?
প্লিজ, কি হয়েছে অমল। "
অথচ তুমি অভিমান করলে,
তিন সেকেন্ডে
তিন হাজার তেত্রিশ বার
কড়া নাড়তাম আমি!
সাতশো তেষট্টি বার
নাকে খত দিতাম আমি!
হায়রে ফুটো কপাল যুক্ত
নারী চুম্বন বর্জিত
হতভাগ্য অমল,
বেঁচে তুই আছিস কেন?
ওহে ঈশ্বর
এতো একচোখা কেন তুমি?
কেন পুরুষ মানুষকে তুমি
অভিমানের
সামান্য অধিকারটুকু দিলে না?
© অরুণ মাজী
Painting: Eugene De Blaas
Bu şiiri puanla
Henüz puan verilmemiş