নিজে সুন্দর একটা বাগান গড়ো
A
0
Altın Yaprak
আপন বাগানের পরিচর্যায় যদি ব্যস্ত থাকো তুমি
তখন অন্যের বাগানের ফুল দেখে
তোমার হিংসে হবে কি? নাঃ। কখনো না।
কেন? হিংসে করার সময় নেই তোমার।
হিংসে যেহেতু হবে না, বুকে তোমার যন্ত্রণাও হবে না।
তুমি তখন- তোমার মন আর সময়ের ১০০% দিয়ে
আপন বাগানকে তিলতিল করে গড়ে তুলবে।
তুমি যেহেতু তোমার নিষ্ঠা আর পরিশ্রমের ১০০% দিচ্ছো,
সেহেতু তোমার বাগান পৃথিবীর সেরা এক বাগান হবেই।
উন্মাদ বাণী, অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş