অবিকল তোমার মতোই (Anamika)
A
0
Altın Yaprak
আড়চোখে দেখলেই হবে?
জানো না
অলস দুপর-সাথে গাঢ় প্রেম আমার?
এই অসময়ে
কে চায় কাঁকণ ধ্বনির লুকোচুরি
এলোচুলের চপলতা
নারী আঁচলের নিমন্ত্রণ?
শুনছো হে নারী?
সে আমি নই
অন্য কেউ হবে।
আগুনরাঙা ফাগুনে
স্বপ্নে
সবুজ শাড়ির স্নিগ্ধ নারীটি কে?
তুমি?
জানো? তাকে দেখতে
অবিকল তোমার মতোই।
নিঃসঙ্গ বসন্তে
হৃদয় মরুতে কাকে খুঁজি আমি?
কাকে হারিয়ে
আজও খুঁজি
স্বপ্নের হাজারো ভিড়ে?
সে কি তুমি?
জানো? তোমাকে দেখলে
তাকে মনে পড়ে।
দেখি দেখি-
আঙুলটা তোমার ছুঁয়ে দেখি।
কি আশ্চর্য
এ যে সেই আঙুল
সেই কোমলতা।
জানো? ইচ্ছে ছিলো
আঙুলে আঙুল দিয়ে
আঁকবো কিছু নিষিদ্ধ ইচ্ছে।
চোখে চোখ দিয়ে
লিখবো কিছু নিষিদ্ধ স্বপ্ন।
ঠোঁটে ঠোঁট দিয়ে
বলবো কিছু নিষিদ্ধ গল্প।
কিন্তু সেই নারীটি কে?
তুমি?
জানো? তাকে দেখতে
অবিকল তোমার মতোই।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş