অলস মানুষ (Alos Manush)
A
0
Altın Yaprak
ইচ্ছেগুলো মানুষের বড় প্রিয়।
অথচ জীবন দরিয়ায়
সেই ইচ্ছেগুলো ভাসাতে যে নৌকা লাগে
সে গুলো কেমন ভাঙা আর ফুটো।
মানব অন্তরের শ্রমিক বিশ্বকর্মা
আজ আর জীবিত নেই।
তাই ভেসে যায়;
সুন্দর সুন্দর গন্ধময় ইচ্ছেগুলো
অভাগার মতো আর্তনাদ করতে করতে
ভেসে ডুবে যায়।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş