অপার্থিব (The Divine)
A
0
Altın Yaprak
গড়েছি অনেক গড় আমি
জীবন মরণ মাঝে।
সেজেছি অনেক সাজ আমি
আলো ছায়ার সাজে।
জন্ম যদি হাসালো না
মরণ তবে কাঁদাবে কেন?
আলো যদি সাজালো না
ছায়া তবে ডরাবে কেন?
বিশ্বাত্মা যদি ব্যাপ্ত সর্বত্র
সবার অন্তর মাঝে।
জন্ম-মৃত্যুর ছায়া কেন
সাজে বিশেষ সাজে?
জন্ম মৃত্যু- আলো ছায়া সখা
আত্মার রাস্তা 'পরে।
সুখ দুঃখ- জীবন চক্র ওগো
মহাকালের চরে।
ধীর স্থির অচঞ্চল আমি ;
আমি প্রশান্ত, আমি সমীরণ।
পার্থিব সংজ্ঞা মানি না আমি,
আমি অপার্থিব সূর্য কিরণ।
© অরুণ মাজী
Painting: Lee Bogle
Bu şiiri puanla
Henüz puan verilmemiş