রোদ মেঘ বৃষ্টি ও মালবিকা (Malobika)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
এতো আনমনা কেন মালবিকা? মন খারাপ? জানো? নীলাকাশে রংধনুই ভালো লাগে। মেঘ নয়। মেঘ অবশ্যাম্ভাবী কিন্তু প্রিয় কারও নয়। তো মেঘ জমার আগে আমায় একটু ডাকলে না? ধার করে এনে দিতাম সূর্য। ধার নিতে না পারলেও চুরি করে এনে দিতাম সূর্য। ছোট খাটো চুরি ডাকাতি তো এমনিতেই করি আমি। তবে তোমার জন্য চুরি করতে পারলে চুরির উত্থান হতো। আসলে কি জানো মালবিকা? তোমার চোখে রামধনু দেখতে এতো আকাঙ্খা আমার, তো আর মেঘ দেখতে পারি না। মেঘ ঢাকে তোমার চোখে অথচ বৃষ্টি ঘটে আমার বুকে। হাসবে না? একটুও না? এই ছুঁয়ে দিলাম তোমায়। এবার? এবারও না? কপালটা একটু টিপে দেবো? চোখ বুজো। এবার একটু ভালো লাগছে? জানো? সুখহীন জীবন যেমন হয় না দুঃখহীন জীবনও তেমনি হয় না। সুখ আর দুঃখ একই গর্ভে জন্ম। আমাদের জীবনে নিয়ম করে পালাবদল করে তারা। দুঃখ যখন রাস্তায় আসছে সুখ তোমার ঘরে। আর সুখ যখন রাস্তায় আসছে দুঃখ তোমার ঘরে। ওহে মালবিকা নীরবে দুঃখ সইতে পারো অথচ আমায় ডাকতে একটু পারো না? © অরুণ মাজী

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.