সিংহ মানব হতে চাও?
A
0
Altın Yaprak
তোমাদের সবার কাছে আমি চির ঋণী কেন জানো?
তোমাদের থেকে, জীবনের বড় শিক্ষা পেয়েছি আমি।
দশ বছর আগে আমি যা ছিলাম, এখন আমি তার চেয়ে
অনেক বেশি স্থিতধী আর প্রশান্ত। এখন আমি আর
ততবেশি ঠুনকো নই। লোকে আঘাত করেছে বলেই,
আমি আহত হই না। লোকে আমাকে আঘাত করেছে
বলেই, আমি তাকে পাল্টা আঘাত করতে যাই না।
কেমন যেন ঠান্ডা হয়ে গেছি আমি। আমি যখন কঠিন
ভাষায় প্রবন্ধ লিখি, তখনও- ভেতরে আমি খুব প্রশান্ত থাকি।
তাই গা গরম করা প্রবন্ধ লেখার পরমুহূর্তেই আমি কোমল এক
প্রেমের কবিতা লিখতে পারি। আমার লড়াই কোন সাধারণ
মানুষের বিরুদ্ধে নয়। আমি রাজনীতির সাথে লড়াই করি,
রাজার সাথে লড়াই করি, সার্বিক অবক্ষয়ের সাথে লড়াই করি।
রাজার বিরুদ্ধে লিখলে, রাজভক্তরা আমাকে গালাগালি করে,
হুমকি দেয়, ভয় দেখায়; তবুও কখনো কোন সাধারণ মানুষের
বিরুদ্ধে বাজে কথা আমি বলি না। কখনো বলবোও না। সাধারণ
মানুষ সবসময় আমার পূজ্য। তাদের জন্যই তো আমার লড়াই।
তারা আমাকে ভুল বুঝলেও, আমি কেন তাদের ভুল বুঝবো?
আমাদের মৌলিক পরিচয়, আমরা আগে মানুষ। তারপর আমরা
বিজেপি কংগ্রেস বামফ্রন্ট তৃণমূল। তারপর আমরা হিন্দু
মুসলমান খ্রিস্টান। তারপর আমরা ধনী দরিদ্র্য পন্ডিত মূর্খ।
কেউ খুন হলে, বা কোন অন্যায় ঘটলে; আমাদের তাই মানুষ সেজে
তার বিচার করা দরকার। বিজেপি বা তৃণমূল হিসেবে নয়। হিন্দু
বা মুসলমান হিসেবে নয়। পন্ডিত বা মূর্খ হিসেবে নয়।
নইলে- বামফ্রন্ট গেছে তৃণমূল এসেছে, তৃণমূল যাবে অন্য কেউ
আসবে; তবুও যন্ত্রণাকাতর বাংলা, যন্ত্রণাকাতরই রয়ে যাবে।
তোমাদের কাছে অনুরোধ- তোমরা আগে একজন মানুষ হও।
তারপর তোমরা বিজেপি তৃণমূল বামফ্রন্ট হও। বা তারপর
তোমরা হিন্দু মুসলমান খ্রিস্টান হও।
সিংহ হতে চাইলে, এখুনি তুমি তা হতে পারো। ব্যাপারটা মোটেই
কঠিন নয়। সিংহের মতো জীবন যাপন করলেই তুমি সিংহ!
ব্যাপারটা জলের মতো সহজ নয় কি? সহজ। খুবই সহজ।
আমি ইঁদুরের মতো উচ্ছিষ্ঠ ভোজন করবো, অথচ আমি
সিংহ হতে চাইবো। তা কখনো ঘটবে কি? নাহঃ কখনো না।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş