সকলে সূর্য নয় (Not Everyone Is Sun)
A
0
Altın Yaprak
সকলে সূর্য নয়
তবে কেউ কেউ সূর্য।
সূর্যের গাল টিপে
পেন্তীর মা কখনো বলে না
আহাঃ বড় মিষ্টি ছেলে তুই!
মুখপোড়া সূর্য তবুও
আপন তেজেই তেজস্বী।
কিন্তু আমি যে সূর্য নই পেন্তীর মা।
দাও না গো
গালটা একটু টিপে আমার।
পিঠ চাপড়ে একবার বলে দাও
আহাঃ কত সুন্দর ছেলে আমি!
এমনও তো হতে পারে,
তোমার পান খাওয়া গালের ভালোবাসায়
একদিন সত্যি সত্যিই
সুন্দর হবো আমি।
© অরুণ মাজী
Painting: Daniel Gerhertz
Bu şiiri puanla
Henüz puan verilmemiş