সত্য অথবা মিথ্যা (Nature Of Truth)
A
0
Altın Yaprak
মিথ্যে বড় মায়াময়ী গো, মিথ্যে বড় মায়াময়ী।
তার- ডাগর ডাগর চোখ, উঁচু উঁচু বুক, ভরা নিতম্ব,
খোলা থলথলে লাভি, বুকের অন্তর্বাসের নিচে
ভুরভুরে আতরের গন্ধ। আবালবৃদ্ধ বনিতা,
সবাই তাই মিথ্যের বুকে হুমড়ি খেয়ে পড়ে।
সত্য একে বিশ্রী, তার উপর মুড়ো ঝাঁটা হাতে আসে।
একে মুখরা, তার উপর- মানুষের গালে সে, কষিয়ে
থাপ্পড় মারতে ভালোবাসে। মানুষের আন্ডারপ্যান্ট
খুলে নিয়ে, "আহা কি আনন্দ" গাইতে গাইতে, সে
মানুষকে টিটকিরি করতে ভালোবাসে। মানুষের সঙ্গে
সত্যের তাই অহি-নকুল সম্পর্ক।
মিথ্যে যে যত বলে, মানুষ তাকে তত বেশি পূজা করে
সত্য যে যত বলে, মানুষ তাকে তত বেশি ঘৃণা করে।
© অরুণ মাজী
Painting: JWG
Bu şiiri puanla
Henüz puan verilmemiş