শুধু একটু হাসি দাও তোমার (Shudhu Ektu Hasi Dao Tomar)
A
0
Altın Yaprak
কিছুই দিও না আমায়
শুধু একটু হাসি দাও তোমার।
টোল ফেলা গালে
উছলে পড়া হাসি।
রাঙা রাঙা ঠোঁটে
আগুন রাঙা হাসি।
কালো কালো চোখে
আলো আলো হাসি।
কিছুই দিও না আমায়
শুধু একটু হাসি দাও তোমার।
পাহাড় পাহাড় বুকে
হলদে সবুজ হাসি।
আঁকা বাঁকা নিতম্বে
ঢেউ খেলানো হাসি।
সূর্যমুখী নাভিতে
রামধনু রঙ হাসি।
কিছুই দিও না আমায়
শুধু একটু হাসি দাও তোমার।
© অরুণ মাজী
Painting: Henri-Guillaume-Schelesinger
Bu şiiri puanla
Henüz puan verilmemiş