সুখী হতে চাও? (Sukhi Hote Chao?)
A
0
Altın Yaprak
মুক্ত আকাশের পাখি আপন চিত্তে গান গায়
কিন্তু খাঁচার পাখি তা গায় না।
যে মুক্ত, সেই সুখী।
ভীতির শৃঙ্খলে যারা বাঁধা
তারা জেলখানার কয়েদী অপেক্ষাও বেশি পরাধীন।
রোগের ভয়, ভবিষ্যতের ভয়, লোক লজ্জার ভয়
সরকারের ভয়, সংস্কারের ভয়-
ইত্যাদি হাজার রকমের ভয়ে যারা ভীত সন্ত্রস্ত;
কেমন করে সুখী হবে তারা?
ভয়েই যদি সন্ত্রস্ত তুমি
বিদ্যা বুদ্ধি খ্যাতি প্রতিপত্তি দিয়ে
কি হবে তোমার?
সুখী হতে চাও?
বীর হও আগে।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş