তখন আমায় উড়িয়ে নিও

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
একাকী রাত, দমকা হাওয়া বাইরে। মশারি বালিশ বিছানা সবই আছে, কেবল তুমি নেই। হটাৎই ঝমঝম নুপূরের আওয়াজ! কে? কে ওখানে? ধুসঃ এ তো বৃষ্টি! কার যেন ফিসফাস। মালবিকা! তুমি! এই এলে বুঝি? ধুসঃ এ তো বাতাস! মনটা অজান্তে কাকে যেন খুঁজছে। কিন্তু কাকে? মালবিকা! আমার মালবিকা। নেই নেই আজও তুমি নেই। অথচ জ্যোৎস্নাতেও তুমি ঝিঁঝিঁ পোকাতেও তুমি। মাসটার পয়লা দিনেই চলে গেছো। পৌষ মাঘ গড়িয়ে ফাগুন হতে চললো। অথচ, তুমি নেই। তোমার চুলের সুগন্ধ নেই। তোমার নুপূরের ঝমঝম নেই। তোমার কাঁকনের ঝনঝন নেই। বোশেখে যখন আসবে বৈশাখীর ঝড় হয়ে এসো। রইবো আমি শুখনো একমুঠো পাতা হয়ে। উড়িয়ে নিও, তখন আমায় উড়িয়ে নিও। © অরুণ মাজী Painting: John William Godward

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.