তোকে একটু ছুঁতে দিবি? (Toke Ektu Chhunte Dibi?)

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
গুড় তেঁতুলের চাটনি দেবো তোকে একটু ছুঁতে দিবি? সত্যি বলছি, তোকে এত্তো এত্তো চাটনি দেবো। সাথে, ডাঁসা ডাঁসা পেয়ারা দেবো খাসা খাসা আমও দেবো। দিবি? ছুঁতে একটু দিবি? তোকে কেবল একটু ছুঁবো। নখ দিয়ে মেপে মেপে তিন নখের সমান ছুঁবো। দু নখ ছুঁয়া পয়া নয় তাই, তিন নখের সমান ছুঁবো। দিবি? ছুঁতে একটু দিবি? দেখ, দেখ বেল ফুলের মালাটা দেখ। এটাও আমি তোকে দেবো। সাথে ছোট্ট একটা টিয়া দেবো বেতের একটা খাঁচা দেবো। দিবি? ছুঁতে একটু দিবি? তোকে কেবল অল্প ছুঁবো। সোনার বরণ রঙ কি না তোর তাই হাতটা জলে ধুয়ে নেবো। তারপর চাঁপা ফুল হাতে ঘষে আলতো করে তোকে ছুঁবো। শিশির যেমন দুর্ব্বা ছোঁয় তেমন নরম তোকে ছুঁবো। দিবি? ছুঁতে একটু দিবি? © অরুণ মাজী Painting: Daniel Gerhertz

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.