তোমার চিন্তা আর কর্ম্মের পরিধি বলে দেয়- তুমি কে!
A
0
Altın Yaprak
তোমার চোখের দৃষ্টি শক্তি যতটা, তুমি ঠিক ততটাই দেখতে পাও। তোমার চিন্তার শক্তি যতটা, তুমি ঠিক ততটাই ভাবতে পারো। কেউ প্রার্থনা করে কেবল নিজের উদর পূর্তি। কেউ প্রার্থনা করে, সকল জীবের সুখ আর প্রশান্তি।
তুমি কত বড় মানুষ হয়েছো- তা জানতে হলে তোমাকে মস্ত বড় এক বিজ্ঞানী বা দার্শনিক হতে হবে না।
নিজেকে জিজ্ঞেস করো- তুমি সর্বান্তঃকরণে, দিনদুপুর- কতজন মানুষের মঙ্গল কামনা করো, কতজন মানুষের মঙ্গলের জন্য তুমি দিনরাত পরিশ্রম করো। তুমি যদি কেবল নিজেকে নিয়ে ভাবো, তুমি এক ইঞ্চির মানুষ। তুমি যদি তোমার- পেঁচা পেঁচি আর পেঁচা ছানার জন্য ভাবো, তুমি তিন ইঞ্চির মানুষ। তুমি যদি পৃথিবীর সাতশো কোটি মানুষ নিয়ে ভাবো, তুমি সাতশো কোটি ইঞ্চির মানুষ।
তোমার হাজার কোটি টাকা থাকতে পারে, তবুও কিন্তু তুমি কেবল এক ইঞ্চির মানুষ হতে পারো। অন্যদিকে একজন ভিক্ষুক, যে নিজের গ্রাম বা দেশ নিয়ে ভাবে, সে একশো কোটি ইঞ্চির মানুষ।
তোমার চিন্তা আর কর্ম্মের পরিধি বলে দেয়- তুমি কে! তুমি নিজেকে বিশাল ভাবতেই পারো, কিন্তু তোমার পোষা কুকুরও বুঝতে পারে- আসলে তুমি কে!
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş