তোমার চোখে দেখি আমি (Lyric With Composition)
A
0
Altın Yaprak
তোমার চোখে
দেখি আমি
আমার মরণ স্বপন
তাইতো আমি
তৈরী সেজে
করবো মরণ বরণ।
তোমার বুকে
পাই আমি
গোলাপ ক্ষেতের সুবাস।
পণ করেছি
বাঁধবো ক্ষেতে
সবুজ স্বপ্ন আবাস।
তোমার ঠোঁটে
জ্বলে আগুন
জ্বলে অনন্ত অগ্নি।
ডাকে সুরে
স্বপ্নে ওগো
কাজল চোখের বহ্নি।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş