তুমি আমির মধ্যে এক বিস্তীর্ণ আকাশ (Malobika)
A
0
Altın Yaprak
তুমি আমির মধ্যে
এক বিস্তীর্ণ আকাশ।
সেই আকাশ
স্ব দম্ভ নামে ঘন মেঘে ঢাকা।
ভালোবাসার পায়রাগুলো
উড়ার ইচ্ছেয় ছটফট করে।
কিন্তু পারে না।
ডানা মেলে উড়তে গিয়ে
দম্ভের কাছে কান মুলা খেয়ে
মুখ থুবড়ে পড়ে।
অথচ হৃদয়?
যন্ত্রনাকাতর গর্ভে
তবুও জন্ম দিয়ে চলে আরও আরও
ভালোবাসার পায়রা।
খাঁচা পূর্ণ পায়রা
কিন্তু মুক্ত হওয়ার দরজা খোলা নেই।
বলো তো মালবিকা
ভালোবাসার যন্ত্রণা বেশি?
অথবা ভালো না বাসতে পারার?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş