উন্মাদ বাণী (Passion)
A
0
Altın Yaprak
মরতে যদি হয় তো নক্ষত্র ছুঁতে গিয়ে মরো।
বেল পাড়তে গিয়ে কাকের কামড়ে মরবে কেন?
বাঁচবে তো আজই বাঁচো। এখনই বাঁচো।
রাতে ঘুমুতে গিয়ে কালকে যে জেগে উঠবে
তার কি কোন গ্যারান্টি আছে?
আজকের এই মুহূর্ত, প্রতি মুহূর্ত তাই
তারিয়ে তারিয়ে উপভোগ করো।
জুঁইকে চুমু দেবে তো তার ঠোঁটের মধ্যে হারিয়ে যাও।
কবিতা পড়বে তো কবিতার মধ্যে হারিয়ে যাও।
গান শুনবে তো গানের মধ্যে হারিয়ে যাও।
না হারালে নতুন পথ খুঁজে পাবে কি করে?
নতুন পথ খুঁজে না পেলে তুমি স্রষ্টা হবে কি করে?
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş