উন্মাদের চোখে ধর্ম (On Religion)
A
0
Altın Yaprak
ক্ষুধার্তকে অন্ন দিয়েছে মানুষ। ঈশ্বর বা আল্লাহ নয়।
পীড়িতকে সেবা চিকিৎসা করেছে মানুষ। ঈশ্বর বা আল্লাহ নয়।
মানুষের অনাহার আর ব্যাধির নিরাময় খুঁজেছে মানুষ। ঈশ্বর বা আল্লাহ নয়।
মানুষের দুর্ভিক্ষ মহামারীর প্রতিকার খুঁজেছে মানুষ। ঈশ্বর বা আল্লাহ নয়।
সেই মানুষকে ঘৃণা করে, আমি ঈশ্বর বা আল্লাহর সাধনা করি কি করে? অদৃশ্য ঈশ্বর বা আল্লাহর অজুহাতে আরেক মানুষকে আমি হত্যা করি কি করে?
সত্য হলো- মান্ধাতা আমলের অন্ধসংস্কারগ্রস্ত ধর্ম, যে সব মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করে, তাদের মতো নিষ্ঠুর অজ্ঞ অন্ধ বধির বিকলাঙ্গ জীব, এই মহাবিশ্বে আর নেই। তারা মানুষ হওয়ার অযোগ্য।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş