উন্মাদের অট্টহাসি
A
0
Altın Yaprak
ভ্যান গফ, মোদিগিলিয়ানি প্রমুখ পেন্টার অনাহার আর
দারিদ্র্যের যন্ত্রণায় রগড়ে রগড়ে মারা গেলেন। অথচ তাদের
আঁকা একটা ছবি প্রায় ৪৫১ মিলিয়ন ডলারে বিক্রী হচ্ছে।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দারিদ্র্য তাচ্ছিল্য আর ঘৃণা বুকে
মারা গেলেন। অথচ তার লেখা নিয়ে শত কোটি টাকার ব্যবসা
করলো সঞ্জয় বনশালী, শাহরুখ, মাধুরী, ঐশ্বর্য্য ইত্যাদিরা।
রবীন্দ্রনাথ সারাজীবন টিটকিরি সহ্য করে, নিজ পরিবারের
আধ ডজন মৃত্যুর যন্ত্রণা বুকে নিয়ে লিখে গেলেন। অথচ
তাকে নিয়ে চুটিয়ে ব্যবসা করে যাচ্ছে আনন্দবাজার গোষ্ঠী।
পৃথিবীকে যুগযুগ ধরে সুন্দর রেখেছে যে শিল্পী লেখকরা,
তারাই কিন্তু বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। একে তোমরা
ন্যায় আর সত্যের পৃথিবী বলো? হুঁ! হাসি পায়!
Bu şiiri puanla
Henüz puan verilmemiş