ভালোবাসা ও ফেরিওয়ালা (Bhalobasa O Feri-Wala)
A
0
Altın Yaprak
"ভালোবাসা চাই, ভালোবাসা চাই"
নারী পুরুষ সবাই
ভালোবাসা ফেরি করে বেড়ায়।
দেবে? দেবে একটু ভালোবাসা?
"তোমার যেন কতটাকা মাইনে! "
"জানিস তিতলি, ছেলেরা একটু হ্যান্ডসাম না হলে..."
"দেখ গুরু, বিয়ে করলে
খাসা সুন্দরী মেয়েকেই বিয়ে করবো।"
ভালোবাসতে কেউ চায় না।
অথচ সবাই
ভালোবাসা বেচতে চায়।
ঠিক মতো দর পেলে
ভালোবাসাকেও,
তারা বেচে দিতে চায়।
কাকে বলবো, ভালোবাসো?
এক দুই তিন করে
সবাই তো কষছে লাভের অঙ্ক!
© অরুণ মাজী
Painting: L W Howard
Bu şiiri puanla
Henüz puan verilmemiş