ভালোবাসতে বড় ভয় হয় আজ (Amal)
A
0
Altın Yaprak
ভালোবাসতে বড় ভয় হয় আজ।
আমার ভালোবাসাকে লম্পট নাম দিয়ে
নির্বাসন দিয়েছে কেউ।
আমার হৃদয়কে কসাইখানা নাম দিয়ে
আগুন ধরিয়েছে কেউ।
আমার হাসিকে কামুকের অস্ত্র নাম দিয়ে
থুতু ছিটিয়েছে কেউ।
আমি তাই আহত। বেদনার্ত। ভীত। সন্ত্রস্ত।
বড় ভয় হয়
ভালোবাসতে বড় ভয় হয় আজ।
নগ্ন বুকের আবরণে বিষ ফেরি করে যারা
তারাই মহান প্রেমিক প্রেমিকা আজ।
অথচ আমার মৃন্ময় আত্মার স্পন্দিত হৃদয়?
লম্পট চরিত্রহীন নাম বুকে নিয়ে
চির নির্বাসিত আজ।
বড় ভয় হয়
ভালোবাসতে বড় ভয় হয় আজ।
© অরুণ মাজী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş