ভারতের ভবিষ্যৎ ও এক উন্মাদের প্রলাপ

A Arun Maji Arun Maji
0 Altın Yaprak
কলকাতার নারকীয় ঘটনার পটভূমিতে আমি বলতে চাই- অন্যের দিকে আঙুল তুলা নয়। আমাদের প্রত্যেকেরই উচিৎ নিজেকে একবার আয়নায় দেখা। ভারতবর্ষ খুব দ্রুত হিংস্র হয়ে যাচ্ছে। তার কারন- ভারত, তার ভারতীয়ত্ব ভুলে অন্যের শিক্ষা, সংস্কৃতি, আর আদব কায়দা অন্ধভাবে রপ্ত করতে শিখছে। এতদিন ভারতীয়রা আধ্যাত্মিক জীবনে অভ্যস্ত ছিলো। দেশে আইনশৃঙ্খলা দৃঢ় না থাকলেও, ভারতের আধ্যাত্মিক জীবন যাত্রা- ভারতকে নারকীয় ঘটনা থেকে রক্ষা করতো। আজকে ভোগবাদী জীবনের কারনে- ভারতের সেই কবচ কুন্ডল হারিয়ে গেছে। পাশ্চাত্য সংস্কৃতি, পাশ্চাত্য দেশে মানানসই হলেও, ভারতের মাটিতে তা মানায় না। ভোগবাদী জীবন যে উচ্ছৃঙ্খলতার জন্ম দেয়, তাকে দমন করার জন্য- পাশ্চাত্য দেশে পরিকাঠামো থাকলেও, ভারতে তা নেই। আগামী পঞ্চাশ বছরেও, ভারত সেই পরিকাঠামো তৈরী করতে পারবে না। আজকাল রাতে আমি দুঃস্বপ্ন দেখছি এই ভেবে যে- ভারতবর্ষে এই ধরণের নারকীয় ঘটনা উত্তরোত্তর বাড়তে থাকবে। © অরুণ মাজী

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.