ভয় আর মানুষ
A
0
Altın Yaprak
সুখী হতে গেলে স্বাধীন হতে হয়।
আর স্বাধীন হতে গেলে,
ভয়ের দাসত্ব থেকে মুক্তি পেতে হয়।
আমাদের লোভ কেন?
আমরা আরও চাই বলে।
আমরা আরও চাই কেন?
আমরা ভবিষ্যতের জন্য জমাবো বলে।
আমরা ভবিষ্যতের জন্য জমাতে চাই কেন?
'ভবিষ্যতে সব হারাতে পারি'- এই ভয় করি বলে।
আমরা হিংসা করি কেন?
আমাদের ভয় আছে বলে।
ভয় পেলে
তবেই সাপ কামড়ায়!
যারা ভীত সন্ত্রস্ত
কেবল তারাই হিংসা করে।
প্রতি মুহূর্তেই যদি ভয়ের দাসত্ব
মানুষের স্বাধীনতা তবে কোথায়?
কেমন তোমার বাঁচা হে মানুষ
কেমন তোমার বাঁচা?
ক্ষণে ক্ষণে ভীত সন্ত্রস্ত হয়ে
এ কেমন যন্ত্রণার বাঁচা?
© অরুণ মাজী
Painting: Charles Amable Lenoir
Bu şiiri puanla
Henüz puan verilmemiş