কুক্কুটীয় স্বপ্ন
K
0
Altın Yaprak
গতরাতে আমি মুরগির স্বপ্ন দেখছিলাম।
মুরগিরা সবখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল,
ওরা আমার ভুঁড়ির উপর দাঁড়িয়ে ছিল,
আমার চুলের উপর বাসা বাঁধছিল।
ওরা আমার বালিশটাকে ঠোকরাচ্ছিল,
আমার মাথার উপর লাফাচ্ছিল।
আমার বিছানায় দৌড়াদৌড়ি করে
ওরা ওদের পালকগুলো ঝাপটাচ্ছিল।
ওরা চেয়ার টেবিল সবকিছুতেই ঘুরছিল।
ঝাড়বাতির ওপরটাতেও পৌঁছেছিল,
কোণায় কোণায় দাঁড়িয়ে বসে ঝিমোচ্ছিল,
আমার কানের কাছে এসে ওরা ডাকছিল।
সবখানেতেই মুরগিগুলো ছড়িয়ে ছিল,
যেখানটাতেই দৃষ্টি আমার পড়ছিল।
আজ সকালে জেগেই আমি লক্ষ্য করি,
আমার উপর অনেক ডিমের ছড়াছড়ি!
মূলঃ Jack Prelutsky
অনুবাদঃ খায়রুল আহসান
Bu şiiri puanla
Henüz puan verilmemiş