After That...........
M
0
Altın Yaprak
আসতে আসতে সবকিছু
নাগালের বাইরে চলে যাবে
হয়তো একদিন পরিশ্রান্ত হবে সবকিছু,
ক্ষয়ে যাবে ধীরে ধীরে
তলগুলো তলাহীন তলের দিকে যেতে থাকবে
দিকগুলো দিগন্তের দিকে দেখতে দেখতে
অনির্ণয়ী আকাশ বা শূন্যতা নাম ধরবে
অস্তিত্বধারী দেহ মৃত বা প্রত্যাখ্যাত হবে
অশ্রুত আদেশে ধ্বংস হবে সবকিছু হয়তো কিয়ামত নামে
তারপর...........
১১.০২.২০২১ চট্টগ্রাম
Bu şiiri puanla
Henüz puan verilmemiş