আমি

M Mahtab Bangalee Mahtab Bangalee
0 Altın Yaprak
আমি ঘুমুতে থাকি রাতের কদাকার মুখ না দেখার তরে, ভোরের লালিমা আভা উদ্ভাসিত হওয়া পর্যন্ত আমার চোখ মুদিত থাকে। ধারণায় হয়তো রাতের চেয়ে ঢের ভালো হবে দিনের ফর্সা মুখ। জনসমাকীর্ণে বলি ভালো নেই আমি সেই প্রশ্নের উত্তরে - কেমন আছো। যদি হয় একাকী তাতেও নিজের মাঝে ভালো না লাগার অস্থিরতা ভর করে। এভাবে হয়তো দিন পেরিয়ে গোধূলি; এভাবে রাতের তমসায়। সবই দেখি একই। এই পার ভালো নয়তো ও পার ভালো। এই পার মন্দ নয়তো ও পার মন্দ। তবে সমস্যাটা কি দিনের? রাতের? ও পার কিংবা এ পারের? সময় কি কখনো অসময় হয়? জায়গার ভিন্নতায় কি জমিগুলো বসবাসের অযোগ্য হয়? রাতের অন্ধকারই কি বেশ্যার, চোরের কিংবা ডাকাতের শ্রেষ্ঠ কাজের সময় যা "আমার " যে নিজেকে উত্তম বলি তার জন্য নষ্ট সময়? দিনের আলোয় কি কলমি সাধু চোর / ডাকাতের উপযোক্ত যে অফিসে বসেই পুকুর চুরি করে। এই চুরি - ডাকাতি কিংবা বেশ্যাগিরির জন্য কি রাত কিংবা দিন দায়ী? এইতো সমাজে যা হয় সে তো এই "আমিই " করি। আমিই তো কর্তা সব কাজের। তবে কেন আমি অন্যের উপর দোষ চাপায়? কেন আমি বলি অসময় যাচ্ছে আমার?

Bu şiire çeviri ekle ·

Bu şiiri puanla

Henüz puan verilmemiş

Yıldıza dokunarak 1–10 arası puan ver

Yorumlar

Yorum yapmak için giriş yapmalısın.

Giriş yap

Bu şiire henüz yorum yapılmamış. İlk sen ol.

Sana daha iyi bir okuma deneyimi sunabilmek için sitemizde çerez kullanıyoruz. Kişisel verilerin KVKK ve GDPR kapsamında işlenir; hangi çerezlere izin verdiğini dilediğin zaman değiştirebilirsin.