আমি এ উপবাস শিখিনি
M
0
Altın Yaprak
সিয়াম সাধনা এসেছে
যারা মুহাম্মাদী ধর্মের অনুসারী
সিয়াম এসেছে তাদের কাছে
ভালবাসি আমি সে মহামানবকে
যিনি এসেছিলেন সাড়ে চৌদ্দশত বছর আগে
ভক্তকুলকে অনেক শিখিয়েছেন
আপনার মাঝেই পরমাত্মা লুকায়িত,
নিজেকে খুঁজে পাওয়ায় পরম প্রার্থনা;
লোভহীন আপনাকে নিয়ন্ত্রণ,
ভোগহীন আপনাকে বিলীন আত্ম পরমার্থ অনুভূতি;
বিত্ত বৈভব ত্যাগের জীবন
নিজের খুঁজে আপন বৃত্তে প্রদক্ষিণ করতে শেখায়;
হ্যাঁ আমি তা শিখেছিতাঁর কাছ থেকে
আমি জানিনা সকাল সন্ধ্যা উপবাসের নাম সিয়াম কিনা;
আমি জানিনা এ উপবাসে ত্যাগের কোন মহিমা আছে কিনা;
আমি জানিনা নিছক এ উপবাস লোভ-ভোগহীন জীবন গড়তে শেখায় কিনা;
জানিনা এ উপবাসে মোহমুক্তি, আত্মোপলব্ধি, নির্বাণ আছে কিনা
আমি দেখেছি উপবাসী হয়ে বিলাসী খাদ্যের পেছনে দৌড়াতে!
আমি দেখেছি উপবাসী হয়ে ত্যাগের বদলে ভোগের মাঝে তৃপ্তি খুঁজতে!
আমি দেখেছি এ উপবাস আত্মনং বিদ্ধির বদলে বৈষম্য তৈরী করে!
আমি জানিনা
নিছক এ উপবাসের নাম সিয়াম কিনা;
আমি এ উপবাস শিখিনি, এতে নয় সাধনা
২৪.০৪.২০২০ চট্টগ্রাম
Bu şiiri puanla
Henüz puan verilmemiş