আমি মহাপুরুষ!
M
0
Altın Yaprak
মরীচিকায় বাস্তুহারা সংসার আমার
নিঃসঙ্গের বেলাভূমিতে কৃশকায় পদে
হাটছি স্বরূপে অকপট দম্ভে
যদিও ঋজু রৈখিকতায় পদস্খলন
ভ্রম মাস্তুলে ভেলা ভাসিয়ে
বিস্তীর্ণ তৃণভূমিতে ঠাঁই দাঁড়িয়ে তুমি
দুলছো এদিক ওদিক
স্বত্যাজে দীপ্তিমান তুমি তোমার স্বপ্রতিমায়
ঊষালগ্ন হতে গোধূলির আত্মসমর্পণে
বিন্দু বিন্দু সমীরণে বিভাবরীর ইন্দুতে
আমি মহাপুরুষ
এ তিমির পক্ষের অতনু রতিতে;
তমোহরেও আমি মহাপুরুষ!
তুমি নও; নও তুমি কেও
আমার পুরুষতান্ত্রিক তর্পী সংবিধানে!
- ডিসেম্বর ২৯, ২০১৯ চট্টগ্রাম
Bu şiiri puanla
Henüz puan verilmemiş