বধ্যমঞ্চ তৈরী করে তুমি কি তাদের প্রাপ্য দেবেনা!
M
0
Altın Yaprak
রক্তগুলো প্রেমময়ী ছিল বলে ঝরেছিল মুক্তির স্বাদে
উন্মুক্ত প্রান্তরে ছিটিয়ে দিয়েছিল নিঃস্বার্থে
বৃষ্টির মত ঝরেছিল অঝোরে
মাঠে ঘাটে ছুটেছিল মুক্তির বিশ্বাসে
পুলকিত বিশ্বাসে মেনে নিয়েছিল স্বদেশীদের
বিদ্রোহ করেনি স্বগোত্রে
পাক হানাদার দোসর বলে ঘৃণাও করেনি ঘুণাক্ষরে
এরপরেও নিশির নির্মল তিমির ভেদ করে ওরা
হাত মিলিয়ে কালো রাত করে, জাহান্নামের বহ্নি জ্বালিয়ে দেয়
মা বোনদের ইজ্জত লুটে নেয় হায়েনাদের সাথে
খিলখিলিয়ে হেসে নিষ্পাপ প্রাণকে বিদায় করে
জাতি কেন আজো ওদের তরে তোমার ভাবনা
বধ্যমঞ্চ তৈরী করে তুমি কি তাদের প্রাপ্য দেবেনা!
Bu şiiri puanla
Henüz puan verilmemiş