বিলাসী নেশা
M
0
Altın Yaprak
নেশাগুলো ভিন্নতরে বিদ্ধ করে আমায়
জাঁজরা হয়ে পড়েছে আমার স্পৃহা
শ্রান্ত ক্লান্ত হয়ে পড়ে আছে অতৃপ্তভাবে
নেশাগুলো আসে আর তীক্ষ্নভাবে আহত করে
আমায় করে তোলে হটকারী নির্ভীক
আমার মাঝে জন্ম দেয় পাশবিকতার বাছুর
আমাকে অতৃপ্তের অনলে দহন করে
অনির্বাপিত নরকী স্পৃহা আমায় নির্দয় করে
আমার নেশা আমারই সর্বনাশী অহম স্পৃহা
আমার নরক আমার অনর্থপাত- সব আমার আমিত্বে
সবই আমার বিলাসী নেশার পাতকী তৃপ্তি সংবরণে
Bu şiiri puanla
Henüz puan verilmemiş