ব্যর্থতাকে না চেনায় বড় ব্যর্থতা
M
0
Altın Yaprak
জীবন উন্নতির ব্যর্থতাকে না চেনায়
না বুঝায় জীবনের বড় ব্যর্থতা!
আমি ব্যর্থ!
ব্যর্থতা আমাকে আলিঙ্গন করছে
বার বার প্রেয়সীর মতো।
আমি ছুটে চলি স্থির লক্ষ্যের দিকে
ছুবো বলে প্রত্যাশিত ভাগ্যের দালান।
কিন্তু ব্যর্থতা আমায় আটকে দেয় মাঝ পথে
তার প্রেমের বাহুডোরে আবদ্ধ করে!
আমি এখনো বুঝতে পারছিনা
আমার একান্ত ব্যর্থতা কোথায়?
সে ব্যর্থতাই বা কেন বার বার আমাকে
তার মায়াবী প্রেমে আবদ্ধ করছে!
সে ব্যর্থতাই কি সেই ছলনাময়ী নারী
যে কিনা আমার হিরণ্ময়ী যৌবন চুষে নিয়েছিল
জীবনের প্রথমভাগে?
Bu şiiri puanla
Henüz puan verilmemiş