চতুর্দশপদী # 07
M
0
Altın Yaprak
বিদীর্ণ শব্দে ফেটে গেল সে মহাত্মাময়ী চুম্বক
টুকরো খন্ডের অজস্র সমাহার ছড়িয়ে ছিটিয়ে
দিক্বিদিকে খন্ড মহাজাতক হুঙ্কারের বিকর্ষণে
দূর বহুদূরে ঠেলে সব বিবর্তন পরিবর্তনের ছাঁচে
অনুর পরমাণুতে অস্তিত্ত্ব রেখে মহাশুন্যের পথে
হাঁটছো অজস্র সময় ধরে কৃষ্ণগহ্বরের মহাকর্ষণে
হাঁটছো হে অমরাত্মা অনুরাগের খেয়ালি উদ্যানে
আপন শ্রেষ্টত্ব দ্যাখার সৃষ্ট ভিন্ন ভিন্ন নিয়তি উল্লাসে
ফুরোয়না সে বিদীর্ণ বিকর্ষণী; বিরাগী বিভাজনী পথ
মুহূর্তের অকল্পনীয় দৌরাত্মা বিদ্যুৎ গতিরও বেশি
শম্ভুক নীতির প্রেমময়ী আকর্ষণ সব বিদীর্ন খন্ডে
আসতেই হবে মহা উল্লাসী ধ্যানের মন্ত্র মহামোহে
এক অমর মহাবিন্দুতে! যা অখন্ড চিরঞ্জীব মহাপ্রাণ
হবে মহাকর্ষণে এক, হবে মহাচুম্বকের মহাত্মা ধাম
-মে ১৪, ২০১৮ চট্টগ্রাম
Bu şiiri puanla
Henüz puan verilmemiş