Don't Forbid Or Forbid
M
0
Altın Yaprak
ঘাসের নির্লিপ্ত বুকে
শারদীয় শিশিরের উন্মুক্ত মিলন
ডানা মেলে উড়ে চলে মৌমাছি
রবীন্দ্র সংগীতের তালে তালে
জোছনাহীন নিয়ন আলোতে
ত্যাগের মহিমায় জোনাকি
সরোদের জোরালো বাচ্যে
বলে- বিদায় বিয়ে বিড়ম্বনা!
নিস্তেজ, নীরব পীড়ন মঠ-
এ মনোজ অমিল পরিণয়!
তবে নিষিদ্ধ না হোক- এ প্রেম,
প্রেমিকার হাসি, অবিরত চাহনি,
নিষিদ্ধ না হোক- প্রেমিকার এ প্রস্থান
আর সদা সুখময় পুরোনো দিনের স্মৃতি
হ্যাঁ, নিষিদ্ধ হোক- ধুঁকে মরা প্রেমিকের ফাঁসি,
অভিসারে জোছনা প্রীতি আর করুণার হাসি
-১৮.১১.২০২০ চট্টগ্রাম
In the apathetic chest of grass
The open intercourse of autumn dew
Opening wings, the bees fly
With the beat of Rabindra Sangeet
Without moon in the neon lights
Fireflies sacrifice themselves happily
In the durable voices of Sarod
Say- Farewell marriage mortification!
Dull, silent torture cloister-
This mental disagreed matrimonial!
But let not be forbidden - love,
Inamorata's smile, constant staring,
Let not be forbidden - the departure of the lover
And always happy memories of the old days
Yes, let be forbidden - hanging of a lovelorn lover,
Loving moonlit tryst and the smiling of pity
-18.11.2020 Chittagong
Bu şiiri puanla
Henüz puan verilmemiş