এই তুমি
M
0
Altın Yaprak
এই তুমি
যাকে আমি প্রতিটি নিঃশ্বাসের লহমায় পাই
এই তুমি
যাকে আমি জেগে থাকার দৃষ্টিতে ধ্যান করি
এই তুমি
যাকে আমি নিদ্রার নিভৃতে আলোকিত করি
এই তুমি
যে আমার আদিত্যমন্ডলের একমাত্র বসন্তকাল
এই তুমি
যে আমার ঐশী মায়ার ঐকান্তিক আদিভূত
এই তুমি
যে আমার এ নিসর্গে হর্ষ উল্লাসের পবিত্র ওঁ
এই তুমি
যে আমার আদি, যে আমার অন্ত
- ডিসেম্বর ১৭, ২০১৯ চট্টগ্রাম
Bu şiiri puanla
Henüz puan verilmemiş