একা বলে নেই লিখা
M
0
Altın Yaprak
প্রায়শই লিখি
লিখতে লিখতে মনে হয় অনেক লিখেছি
শেষ অব্দি গোটানো অর্থ পাইনা সে লিখায়
ভেবেছিলাম তুমি নেই বলে হয়তো আমার লিখার কোন অর্থ হয়না
ভেবেছিলাম প্রেম নেই বলে হয়তো লিখার গন্তব্যে আমিই অর্থহীন
গত রাতের অন্ধকার দিয়ে নেশা করেছিলাম
শুধু তোমায় লিখব বলে
পৌঁছেছিলাম রাতের গভীরে
অন্ধকারের সাথে আমি একা
আর সুন্দরী সাকিহীন সুরা
তারপর যোগ হলো বিজলীর কামাসক্তির দরশন বজ্রের সাথে
ঘূর্ণিবায়ু নিয়ে আসল কাল বোশেখির শীলাবৃষ্টি
অনুভবের শিরায় শিরায় আমি নেশা সেরে নিলাম
কেউ নেই এ সিক্ত মাতাল প্রান্তরে
উন্মাদ আমি বজ্র-বিজলী, অন্ধকার আর জলের যৌবনে
তারপর আর কিছুই জানিনা
অরুণ রবির শুভেচ্ছা প্রহরে এ আমি শুধু একা
না, নেই কবিতার খাতা, নেই তুমি, নেই কোন লিখা
১৯.০৪.২০২০ চট্টগ্রাম
Bu şiiri puanla
Henüz puan verilmemiş