First Love
M
0
Altın Yaprak
প্রথম প্রেম
সে অমলিন,
সে অফুরন্ত উৎসাহ,
সে অস্ফুট ভাব প্রকাশ
প্রথম প্রেম
সে বিস্ময়,
সে অনাবিল স্বর্গ ঢেউ,
সে নীরব নিষ্পাপ উচ্ছাস
প্রথম প্রেম
সে উদগ্রীব শিরা,
সে নির্ঘুম বিক্ষিপ্ত দিন-রাত,
সে মিলনের মোহনায় অদম্য শ্বাস
প্রথম প্রেম
সে ক্ষণ ক্ষণ প্রণোদিত হাসি,
সে গোলাপ উৎসর্গে শুরুর স্মৃতি,
সে লাজুক মুখে বসতি গড়ার আশ
প্রথম প্রেম
সে আমার তুমি, তোমার আমি,
সে এক বৃন্তে একক সত্তা,
সে সদাশিবে আবাহিত আবাস
প্রথম প্রেম
সে প্রতিজ্ঞা পূর্ণ সম্প্রদান,
সে আমৃত্যু একসাথে থাকার টান,
সে অক্ষয়, অব্যয় স্মৃতিময় অনুপ্রাস
মার্চ ৩১, ২০২১
চট্টগ্রাম © মাহতাব বাঙ্গালী
Bu şiiri puanla
Henüz puan verilmemiş