হে আমার প্রিয়তমা বাংলাদেশ
M
0
Altın Yaprak
সহস্র অযুত রক্ত বিন্দু বলে তুমি
উচ্ছেদ আর ধ্বংস বলে তুমি
নিযুত কোটি অশ্রু বলে তুমি
লক্ষ প্রাণের নিস্তেজ নিষ্পাপ দেহ বলে তুমি
হে আমার প্রিয়তমা বাংলাদেশ।
কেন জন্ম নিতে গেলে এভাবে?
কেন তুমি পরিত্যক্ত নিষ্পাপ শিশু হয়ে ভুমিষ্ট হলে?
কেন তুমি জন্ম লগ্নেই অনাথ হলে জনক জননী হীনে?
তুমি ছোট্ট শিশু থেকে আজ মাঝ বয়সে
ভুমিষ্টের পর কত অর্থহীন সংগ্রাম তোমাকে নিয়ে
মনে হয় তুমি আজ বাউণ্ডুলে
তুমি আজো পড়ে আছো নির্বিকার চিত্তে মোহনিদ্রাবিষ্টে
হে আমার প্রিয়তমা বাংলাদেশ।
তোমার জীবন যৌবন কি এভাবে কেটে যাবে?
তুমি কি তোমার অধিকার আদায়ে বিচলিত হবেনা?
তুমি কি খোঁড়া জীবন নিয়ে বার্ধক্যে উপনীত হবে?
কিংবা শেষ যাত্রায় নবী নূহের মতো মহা তরী ভাসাবে?
তুমি নির্বাক নিথর কেন হে আমার প্রিয়তমা বাংলাদেশ?
Bu şiiri puanla
Henüz puan verilmemiş