হে সংগ্রামী শব্দের কবি ক্ষমো আমায়
M
0
Altın Yaprak
শব্দগুলো তোমার ছিল যার অনুসরণে জন্মেছিল রাষ্ট্র
যে শব্দে চাওয়া ছিল রাষ্ট্রের কল্যাণকর সকল দাবি
তুমি কাঁদোনি তোমার দাবি ধ্যানী করেছিল সকল কান্নার
কান্নাগুলোকে উন্মাদ হতে দেয়নি তোমার মোহাবিষ্ট শব্দ
তবে কান্নাগুলো ছিনিয়ে এনেছিল অজস্র সংগ্রামী মুহূর্ত
ব্যথিত হৃদয় কান্নার সারিতে থেমে থাকেনি
সংগ্রাম মুখর হয়ে ছিনিয়ে এনেছিল লাল সবুজের পতাকা
নতুন মানচিত্র, নতুন দেশ, নতুন প্রভাত, নতুন সূর্য
নতুন পূর্ণিমাময় অম্লান অভিসার।
হৃদয় আজ ঘন বাদলের দিনে রিমিঝিমি কান্নার ব্যুহে
উত্তাল উন্মাদ তোমার আকস্মিক প্রস্থানে
(ঘাতকেরা লুকিয়ে ছিল তোমার দয়ার আস্তিনে
পিতা তুমি বুঝতে পারোনি মহানুভব দয়াবান বলে)
মেঠো পথে তোমার শবযাত্রা
অপ্রিয় নির্বাসনের অবসানেও নির্মল যাত্রা দিতে পারিনি তোমায়
হে পিতা ক্ষমা চাইছি, হে সংগ্রামী শব্দের কবি ক্ষমো আমায়
Bu şiiri puanla
Henüz puan verilmemiş