কাশফুল / Catkins
M
0
Altın Yaprak
নদীর কোল ঘেঁষে তুমি বড়ো হও
শান্ত উন্মুক্ত যৌবন নীড়ে
বসন্তের রাজকীয় বাতাসের স্পর্শে
প্রকৃতির সৌন্দর্য বাড়াও তুমি
তোমার ঘাসের চাদরে প্রেমিক যোগল ব্যস্ত
নিগূঢ় আত্মিক আলাপনে
সাদা বক উড়ে সাদা মেঘের চুম্বনে,
আর তোমার শুভ্রতার মধ্যাকর্ষণে
জীবনের মাঝি তরী ভেড়ায়
তোমার উষ্ণ আহবানের অম্লান ঘটে
সকল স্বপ্ন ভঙ্গের মোহনা আবার গড়ে উঠে
তোমার যৌবনোন্মুখ আন্দোলিত নাচের বনে
তুমি নও বন্য
তুমি আমার প্রিয়তমা কাশফুল
০৩.০৯.২০২০ চট্টগ্রাম
You grow up by the river
In the calm open youthful abode
At the touch of the royal wind of spring
You enhance the beauty of nature
A couple of love is busy on your carpet
In mysterious spiritual conversations
The white herons fly with the kiss of white cloud,
And by the gravity of your whiteness
The poet docks in the boat of heart
At your warm convention of a dancing wharf
The estuary of breaking all dreams is rebuilt
In the forest of your rapturous rejuvenation
You are not a wildflower
You are my darling Catkins
03.09.2020 Chattogram
Bu şiiri puanla
Henüz puan verilmemiş