Let There Be Dawn
M
0
Altın Yaprak
ভোর হোক, প্রত্যেক ভোর হোক
হৃদ মন্দিরে জাগ্রত স্রষ্টার কৃতজ্ঞতায়,
অনাবিল আনন্দে, নিরবধি ভালোবাসায়
শুভ্র-হিরণ্ময়ী অরুণ রবির কিরণ দর্শনে
ভোর হোক, প্রত্যেক ভোর হোক
স্বজ্ঞার প্রস্ফুটিত ধ্যানে
কবিতার ছন্দে ছন্দে প্রজ্ঞার বিচরণে
আত্মদর্শনে অহমিকার প্রাণবধে
ভোর হোক, প্রত্যেক ভোর হোক
আমার, তোমার, সকলের
নিরন্তর বৈশ্বিক মানবতায়
অকৃত্রিম হার্দিক সংজ্ঞায়
-০৪/০৩/২০২১ চট্টগ্রাম
Bu şiiri puanla
Henüz puan verilmemiş